আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘চাকরি চাই বাংলা’ কর্মসূচিতে গলসিতে বিজেপির জোরদার প্রচার, যুবকদের অংশগ্রহণের দাবি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা এলাকায় কর্মসংস্থান ইস্যুতে সরব হল বিজেপি। গলসি বিধানসভার অন্তর্গত চাক তেতুল অঞ্চলে আয়োজিত হয় বিজেপির ‘চাকরি চাই বাংলা’ কর্মসূচি।

দলীয় সূত্রে দাবি, কর্মসূচিতে এলাকার বহু যুবক-যুবতী অংশগ্রহণ করেন। তাঁরা নিজেদের চাকরির দাবি লিখিত আকারে নির্দিষ্ট বক্সে জমা দেন। কর্মসংস্থানের প্রশ্নকে সামনে রেখে রাজ্যজুড়ে আন্দোলন আরও জোরদার করার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিজেপি মুখপাত্র রাজু পাত্র, গলসি ২ নম্বর মণ্ডল সভাপতি অভিজিৎ মাঝি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। বিজেপির দাবি, যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কর্মসংস্থানের দাবিতে এই আন্দোলন আগামী দিনে আরও বিস্তৃত আকার নেবে।

See also  ৫০ বছর পর সমবায় সমিতির ক্ষমতায় এলো শাসক তৃনমূল কংগ্রেস জয়নগরের শ্রীপুরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি