আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাধারণ ধর্মঘটের সমর্থনে ভাতাড়ে বামেদের প্রচার কর্মসূচি, মিছিল ও পথসভা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ দেশজুড়ে আহ্বান করা সাধারণ ধর্মঘটের সমর্থনে পূর্ব বর্ধমানের ভাতাড়ে প্রচার কর্মসূচি পালন করল বামপন্থী সংগঠনগুলি। সোমবার ভাতাড় বাজার এলাকায় মিছিল ও পথসভার মাধ্যমে ধর্মঘটের দাবিগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

প্রচার কর্মসূচিতে শ্রমকোড বাতিল, রেগা রক্ষা, বীজ বিল প্রত্যাহার, ন্যূনতম সহায়ক মূল্য (MSP) চালু করা এবং জনবিরোধী বাজেটের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়। পাশাপাশি বিদ্যুৎ বিল বাতিলের দাবি, এপস্টেইন ফাইলের সঙ্গে যুক্ত অপরাধীদের উপযুক্ত শাস্তি, SIR ইস্যুতে মুখ্যমন্ত্রীর নাটক বন্ধের আহ্বান জানানো হয়।

এছাড়াও দেশের কৃষিকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে এবং আমেরিকা সাম্রাজ্যবাদের কাছে দেশের স্বার্থ নির্লজ্জভাবে সঁপে দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়।

এদিনের মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন শ্রমিক, কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের নেতৃত্ব ডালিম রায়, সুভাষ মণ্ডল, নজরুল হক, সফিকুল ইসলাম সহ অন্যান্য বাম নেতৃত্ব। কর্মসূচিকে ঘিরে ভাতাড় বাজার এলাকায় রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়।

See also  উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার দিন ঘোষণা করে দিলেন মমতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি