সুমন মণ্ডল, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার কালিকাপুর থেকে সুরেরহাট পর্যন্ত মিছিলে অংশ নেন বহু তৃণমূল কর্মী ও সমর্থকরা। এস আই আর এর প্রতিবাদে মিছিলে অংশ নেন হাজার হাজার কর্মী সমর্থক। চন্দ্রকোনার কালিকাপুর মিছিল শুরু হয়।সার প্রতিবাদে রবিবার বিকেলে চন্দ্রকোনায় মিছিল করল তৃণমূল কংগ্রেস।
চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া নেতৃত্বে এই মিছিলে হাজার হাজার কর্মী সমর্থক অংশ নেন। মিছিল চলাকালীন কর্মী সমর্থকদের নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র প্রতিবাদ জানান। এলাকা জুড়ে ছিল করা পুলিশি নজরদারি।মিছিলে হাঁটতে দেখা গেল চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়াকে।
এস আই আর নিয়ে রাজ্যে একাধিক মৃত্যু ঘটেছে। মানুষকে নাজেহাল হতে হয়েছে শুনানি কেন্দ্র গিয়ে। মানুষ ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের ওপরে আজকের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান তাই প্রমাণ করে। তৃণমূল কংগ্রেসের চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া জানান, ‘আগামী দিনে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে।
নির্বাচন কমিশন বিজেপির দালালে পরিণত হয়েছে। বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া বিজেপির চক্রান্ত সফল হবে না। সাধারণ ভোটারদের উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে।’








