আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গ্রামের মানুষের চাহিদা মেনে গভীর নলকূপ বসানোর কাজের সূচনা করলেন প্রধান মথুরাপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর: সামনে বিধানসভার নির্বাচন। আর তার আগে রাজ্যে জুড়ে উন্নয়নের কাজ চলছে সরকারের উদ্যোগে।শনিবার রাতে মথুরাপুর এক নং ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর গ্রামের ১০ নং সংসদে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় গভীর নলকূপ বসানোর কাজের শুভ সূচনা হলো।

এদিন এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আমির হোসেন লস্কর,স্থানীয় পঞ্চায়েত সদস্য মঙ্গল ময় মন্ডল,সমাজসেবী সাদ্দাম লস্কর সহ আরো অনেকে।

এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করেন প্রধান।প্রায় ২লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে এই নলকূপ টি তৈরি করা হচ্ছে।এলাকার মানুষের চাহিদা মেনে এই কাজটি করা হলো।আর গ্রামে এই গভীর নলকূপ বসানোর কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা।

See also  জাতীয় পতাকা লাগানো গাড়ি আটকে,জাতীয় পতাকা সম্মানের সাথে খুলে নিল মঙ্গলকোট থানার পুলিশ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি