আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মথুরাপুরে হয়ে গেল বিজেপির বুথ বিজয় অভিযান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর: বিজেপির বুথ বিজয় অভিযান শুরু হলো মথুরাপুরে।বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার রায়দীঘি ৬ নং মন্ডলের উদ্যোগে শনিবার বিজেপির মথুরাপুর জেলা অফিসে হয়ে গেল বুথ বিজয় যাত্রা অভিযান। এদিন এই কর্মসূচিতে দলের পক্ষ থেকে বিভিন্ন বুথের সক্রিয় কর্মীদের সম্বর্ধনা জানানো হয়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার কার্যকরী সদস্য সুব্রত হালদার, মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক নির্মল মণ্ডল, রায়দীঘি বিধানসভা ইনচার্জ বিকাশ সরদার সহ দলের একাধিক কর্মকর্তা ও কর্মী সমর্থকগন।এ দিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতন।

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্বরা জানান, বুথ বিজয় অভিযানের মূল উদ্দেশ্য হল বুথ স্তরের দলীয় কর্মীদের আরও শক্তিশালী ও সংগঠিত করা।বুথ যদি শক্তিশালী হয়, কর্মীরা যদি মজবুত থাকে, তাহলে দলকে জেতানো সহজ কাজ হবে। বুথই সংগঠনের মেরুদণ্ড। সেই লক্ষ্যেই সারা রাজ্যজুড়ে বুথ ভিত্তিক কর্মসূচিতে জোর দেওয়া হচ্ছে।এবারের বিধানসভা নির্বাচনে রায়দিঘীতে জয় নিশ্চিত বলে ও এদিন জানান তারা।

See also  অভাবের সংসারে দেহ রক্ষীর খাবার জোটাতে ঘুম ছুটেছে বিধায়িকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি