উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর:তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কাকদ্বীপ ব্লকে চার্জশিট প্রকাশ করল বিজেপি।রবিবার বিজেপির মথুরাপুর জেলা অফিসে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে এই চার্জশিট প্রকাশ করা হয়। বিজেপির দাবি, বাংলার গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে এই চার্জশিট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চার্জশিট প্রকাশ করে এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ড: শতরূপা দাবি করেন,কাকদ্বীপ ও কুলপি শুধু একটি ভৌগোলিক নাম নয়, দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
তৃণমূল কংগ্রেস এখানে শাসন নয়, শোষণের রাজনীতি কায়েম করেছে।তিনি এদিন চার্জশিটে উল্লেখ করেন মৎস্য চাষের ক্ষেত্রে বেল অপারেটিভ,হিমঘর থেকে শুরু করে প্রসেসিং ইউনিকের কোনো ব্যবস্থা নেই। তৃনমূলের উন্নয়নের অনীহার জেরে লোকসান বাড়ছে মৎস্যচাষীদের।ঘটা করে উদ্বোধনটুকু হয়েছে,বিন্দুমাত্র এগোয়নি গভীর সমুদ্রে মাছ ধরা এবং বন্দর আধুনিকীকরণের কাজ।বছরের পর থমকে বাজার সংস্কার,পথ সম্প্রসারনের কাজ।
বাস্তবায়িত হয়নি মৎস্য প্রক্রিয়াকরনের কাজ। এটি তৃণমূল কংগ্রেসের লুটের হিসাব, গরিব মানুষের অধিকার আত্মসাতের দলিল এবং ভোট লুঠ, টাকা লুঠ ও ক্ষমতার অপব্যবহারের পূর্ণ খতিয়ান। এসআইআর ছাড়া কোনও নির্বাচন মেনে নেওয়া হবে না। এসআইআর প্রক্রিয়া ছাড়া ভোট হলে তা গণতন্ত্রের সঙ্গে প্রতারণা হবে। অবাধ ও স্বচ্ছ ভোট নিশ্চিত না হলে রাষ্ট্রপতি শাসনের দাবি জোরালো ভাবে তোলা হবে।এদিন কাকদ্বীপ ব্লকের এই কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিজেপির দাবি, দুর্নীতি মুক্ত বাংলা গড়তেই এই আন্দোলন চলবে এবং তৃণমূলের বিরুদ্ধে এই লড়াই আরও তীব্র হবে।








