আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সংকল্প পত্রের জনমত সমীক্ষা: সেহারাবাজারে বিজেপির ড্রপবক্স ও ‘চাকরি চাই বাংলা’ কর্মসূচি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিজেপির ‘সংকল্প পত্র’ তথা নির্বাচনী ইস্তেহার তৈরির লক্ষ্যে রাজ্যজুড়ে জনমত সমীক্ষা কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে কর্মসংস্থান-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষের মতামত ও দাবি সংগ্রহ করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ড্রপবক্স স্থাপন করে সেই মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

এই উদ্যোগের অঙ্গ হিসেবে রবিবার পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার সেহারাবাজারে একটি ড্রপবক্স স্থাপন করা হয়। একই দিনে সেহারাবাজার বাসস্ট্যান্ডে খণ্ডঘোষ পাঁচ নম্বর মণ্ডলের সভাপতি কৌশিক আশের নেতৃত্বে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ‘চাকরি চাই বাংলা’ শীর্ষক ক্যাম্পেইনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি কৌশিক আশ, মণ্ডলের সাধারণ সম্পাদক অনুপম দাস, গৌতম মুখার্জী, সুমন্ত দাস, হারাধন কর, আনন্দ সাঁতরা, কাশীনাথ পাত্র-সহ অন্যান্য কার্যকর্তারা। কর্মসূচির মাধ্যমে রাজ্যের বেকার যুবসমাজের সমস্যা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মতামত সংগ্রহ করা হয়।

See also  মোমবাতি জ্বালিয়ে উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদ জানালেন জামালপুরের মানুষজন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি