আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে রায়না–২ ব্লক তৃণমূল কংগ্রেস: মানবিক উদ্যোগে প্রশংসিত সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পা)

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান, রায়না: রায়না–২ ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজ পহলানপুর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ শুভেচ্ছা ও সহযোগিতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং পরীক্ষার দিনগুলিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়। এদিন মোট ৩৫০ জন মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী হিসেবে পেন, জলের বোতল, স্কেল ও সাদা ফাইল তুলে দেওয়া হয়। ছাত্র–ছাত্রীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না–২ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা রায়না–২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন (বাপ্পা)। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং সকলকে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়না–২ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য অলোক মালিক, সেখ গিয়াসউদ্দিন হোসেন, দেবদাস চক্রবর্তী, সুবির দোলুই। পাশাপাশি রায়না–২ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মেহেবুব মন্ডল, সহ–সভাপতি বিক্রম সাঁতরা, পাঁইটা ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামচন্দ্র পাল, কাইতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আইনুল হক, পহলানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমর কারক সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব সুদীপ ঘোষ, শুভ অধিকারি এবং পহলানপুর অঞ্চলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই কর্মসূচি চলাকালীন এক মানবিক ঘটনার সাক্ষী থাকেন সকলে। ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন জানতে পারেন, কামারহাটি থেকে আসা সুনীলখা নামে এক পরীক্ষার্থী ভুলবশত তার এডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে। বিষয়টি জানামাত্রই তিনি দ্রুত গাড়ির ব্যবস্থা করে ওই পরীক্ষার্থীকে বাড়ি থেকে এডমিট কার্ড এনে দেওয়ার ব্যবস্থা করেন। তাঁর এই তাৎক্ষণিক পদক্ষেপে পরীক্ষার্থী নির্ভার মনে পরীক্ষায় বসার সুযোগ পায়।

সৈয়দ কলিমুদ্দিনের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার জন্য উপস্থিত অভিভাবকরা তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভূয়সী প্রশংসা করেন। রাজনৈতিক নেতার পাশাপাশি একজন প্রকৃত সমাজসেবক হিসেবে বাপ্পার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে পাশে থাকার এই কর্মসূচি সংগঠনের সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল প্রতিফলন বলে মনে করছেন এলাকার মানুষ। অনুষ্ঠানের শেষে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।

See also  মহালয়ার পূণ্য প্রভাতে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে তর্পণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি