আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লক্ষ্মীর ভাণ্ডারে ঐতিহাসিক বৃদ্ধি: ১ এপ্রিল থেকে জেনারেলে ১৫০০, এসসি-এসটিতে ১৭০০ টাকা—মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্যজুড়ে খুশির হাওয়া

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রত্যাশা ছিলই, তবে বৃহস্পতিবার সরকারিভাবে এই ঘোষণা হতেই খুশির জোয়ার বইতে শুরু করেছে রাজ্যের কোটি কোটি মহিলাদের মধ্যে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়ে দিল—আগামী ১লা এপ্রিল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তারা অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন।

রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, জেনারেল এবং এসসি-এসটি উভয় ক্যাটাগরিতেই ৫০০ টাকা করে অনুদান বৃদ্ধি করা হয়েছে। নতুন হিসেব অনুযায়ী, সাধারণ শ্রেণির মহিলারা এতদিন মাসে ১০০০ টাকা করে পেতেন, এবার থেকে তাঁরা মাসে ১৫০০ টাকা করে পাবেন। অন্যদিকে, তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা এতদিন মাসে ১২০০ টাকা পেতেন, ৫০০ টাকা বৃদ্ধির ফলে এখন থেকে তাঁরা মাসে ১৭০০ টাকা করে পাবেন।

আগামী ১লা এপ্রিল থেকেই রাজ্যের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বর্ধিত টাকা পৌঁছাতে শুরু করবে, বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। কোনও নতুন আবেদন বা অতিরিক্ত নথিপত্রের প্রয়োজন নেই—বর্তমানে যাঁরা প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁরাই স্বয়ংক্রিয়ভাবে এই বাড়তি অর্থ পাবেন।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্পষ্ট, রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষাকে আরও মজবুত করাই সরকারের মূল লক্ষ্য। একইসঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের সমর্থনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল সরকার বলেও মনে করছে রাজনৈতিক মহল।
এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মহম্মদ অপার্থিব ইসলাম বলেন,

“লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, এটি রাজ্যের মহিলাদের সম্মান ও আত্মনির্ভরতার প্রতীক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মা আবারও প্রমাণ করলেন, বাংলার মহিলাদের পাশে তিনি সবসময় আছেন। এই বাড়তি ৫০০ টাকা বহু পরিবারের দৈনন্দিন জীবনে বড় স্বস্তি দেবে”।

সব মিলিয়ে, নতুন আর্থিক বছরের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই অনুদান বৃদ্ধি রাজ্যের লক্ষ লক্ষ পরিবারে অর্থনৈতিক ভরসা জোগাবে বলেই আশাবাদী সাধারণ মানুষ।

See also  শাস্তির নামে করোনা বার্তা প্রশাসনের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি