কাটোয়া সাংগঠনিক জেলার অন্তর্গত মেমারি বিধানসভার ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বুথ বিজয় অভিযান কর্মশালা। সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বুথ স্তরে দলের কার্যকলাপকে গতিশীল করাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য। এই কর্মশালায় উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু।
তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে প্রতিটি বুথই হবে দলের শক্তির মূল ভরকেন্দ্র। বুথ স্তরে সংগঠন মজবুত না হলে বড় লড়াইয়ে জয় সম্ভব নয় বলেও তিনি মত প্রকাশ করেন। কর্মশালায় বুথ সভাপতি, কর্মী ও নেতৃত্বের মধ্যে সমন্বয়, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক দায়িত্ব পালনের নানা দিক নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালাকে ঘিরে মণ্ডলজুড়ে রাজনৈতিক কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।








