আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“ঝুলন গোস্বামীকে SIR শুনানিতে তলব করে বাংলার গর্বকে অপমান—২০২৬-এ ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপিকে জবাব দেবে মানুষ” : অপার্থিব ইসলাম

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ও বাংলার গর্ব ঝুলন গোস্বামীকে SIR শুনানির জন্য তলব করার ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ মহম্মদ অপার্থিব ইসলাম। এই ঘটনাকে তিনি প্রতিহিংসামূলক রাজনীতি ও ভয় দেখানোর সংস্কৃতির নগ্ন উদাহরণ বলে দাবি করেন।

অপার্থিব ইসলাম বলেন, “ঝুলন গোস্বামী শুধু একজন প্রাক্তন ক্রিকেটার নন, তিনি গোটা বাংলার গর্ব। যিনি দেশের হয়ে বছরের পর বছর মাঠে লড়েছেন, আন্তর্জাতিক স্তরে ভারতের মুখ উজ্জ্বল করেছেন—তাঁকে SIR-এর নামে তলব করা প্রমাণ করে বিজেপি কতটা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছে”।

তিনি অভিযোগ করেন, “যাঁরা বিজেপির সঙ্গে সহমত নন, যাঁরা বিজেপির হয়ে কথা বলেন না—তাঁদের একে একে নিশানা করা হচ্ছে। কখনও শিল্পী, কখনও শিক্ষক, কখনও ক্রীড়াবিদ। এটা তদন্ত নয়, এটা ভয়ের রাজনীতি”। বিজেপিকে কটাক্ষ করে অপার্থিব ইসলাম আরও বলেন,
“বিজেপি মনে করছে, এইভাবে নোটিস পাঠিয়ে, তলব করে বাংলার মানুষকে ভয় দেখানো যাবে। কিন্তু তারা ভুল করছে। বাংলা কখনও মাথা নত করে না। খেলার মাঠে যেমন ঝুলন লড়েছেন, বাংলার মানুষও তেমনই লড়াই করতে জানে”।

২০২৬ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “এই অপমান, এই প্রতিহিংসা বাংলার মানুষ মনে রাখবে। ২০২৬ সালের ভোটে বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপিকে জবাব দেবে। ব্যালটেই তার উপযুক্ত উত্তর দেওয়া হবে”।

শেষে অপার্থিব ইসলামের মন্তব্য, “গণতন্ত্রে তদন্ত হতে পারে, প্রশ্ন উঠতেই পারে। কিন্তু তা যদি নির্বাচিতভাবে, রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়, তাহলে মানুষ তা মেনে নেয় না। বিজেপি আজ যে পথ বেছে নিয়েছে, সেই পথ তাদেরই বিপদের দিকে নিয়ে যাবে”।

See also  দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছে অনুপম পিয়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি