আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আই সি ডি এস কর্মীদের একাধিক দাবিতে জয়নগরে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

জ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বহড়ু: ২০ শে জানুয়ারি কলকাতায় আই সি ডি এস কর্মী ও সহায়িকাদের আন্দোলনে পুলিশের নক্কারজনক আক্রমণের প্রতিবাদে শুক্রবার জয়নগর ১ নম্বর ব্লকের বহড়ু বি ডি ও অফিসের সামনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।এছাড়া এদিন বহড়ু বাজারে ইউনিয়নের কর্মী ও সহায়িকারা বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।

পরে জয়নগর থানার পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।এরপরে তপতি কয়ালের নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি টিম এদিন সি ডি পি ওর কাছে ডেপুটেশন জমা দেন।এ দিনের জমায়েতে আগামী ১২ই ফেব্রুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘট ও পশ্চিমবাংলায় শিল্প ধর্মঘটের সমর্থনে বক্তব্য রাখেন আই সি ডি এস এর রাজ্য সম্পাদিকা মাধবী পন্ডিত এবং এ আই ইউ টি ইউ সির বারুইপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুবীর দাস।

এদিনের এই কর্মসূচিতে বহু আশা কর্মী সমর্থক অংশ নেন।একই ইস্যুতে এদিন জয়নগর ২ নং ব্লকের নিমপীঠ বিডিও অফিসে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করে আই সি ডি এসের কর্মীরা।

See also  বিনা মূল্যের চাল ওজনে কমদেবার ঘটনা ক্যামেরা বন্দি করায় আক্রান্ত সাংবাদিক । তদন্ত শুরু করলো প্রশাসন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি