আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পরিবর্তন সংকল্প সভা থেকে পরিবর্তনের ডাক দিলো দিলীপ ঘোষ কুলতলিতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: সামনে বিধানসভার নির্বাচন।আর এই নির্বাচনকে সামনে রেখে শাসক ও বিরোধী দল সংগঠন বাড়ানোর লক্ষে একাধিক সভা চলছে সারা রাজ্য জুড়ে।আর বৃহস্পতিবার বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার উদ্যোগে কুলতলি বিধানসভার নকুলের মোড়ে পরিবর্তন সংকল্প সভা হয়ে গেল।

যাতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর, কুলতলি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী প্রনতি মাঝি সহ আরো অনেকে। সারা রাজ্য জুড়ে তৃনমূল সরকারের সীমাহীন দূর্নীতি,খুন, ধর্ষণ,নারী নির্যাতন এবং এস আই আর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে এদিন এই পরিবর্তন সংকল্প সভা হয়ে গেল।এদিনের এই সভায় দিলীপ ঘোষ রাজ্যের পরিবর্তনের ঘোষণা করেন।তিনি বলেন,মোদী সরকারের উন্নয়নকে কাজে লাগাতে এই রাজ্যে পরিবর্তন দরকার।

আপনারা একবার বিজেপিকে আনুন আর দেখুন কিভাবে উন্নয়ন হয়।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দপুরের অগ্নিকান্ড প্রসঙ্গে তৃণমূল সরকারের উপরই দোষ চাপালেন তিনি।এদিনের এই সভায় বহু বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

See also  মহালয়ার পূণ্য প্রভাতে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে তর্পণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি