আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বেড়ুগ্ৰামে বাংলার আবাস যোজনায় ৩৬১ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাংলার আবাস যোজনা বাড়ি প্রকল্পের পিডব্লিউএল তালিকাভুক্ত বেড়ুগ্ৰাম গ্রাম পঞ্চায়েতের ৩৬১ জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা বুধবার থেকেই জমা পড়তে শুরু করেছে।

এই উপলক্ষে বেড়ুগ্ৰাম গ্রাম পঞ্চায়েতে উপভোক্তাদের নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় প্রকল্পের বিভিন্ন দিক, অর্থের সদ্ব্যবহার এবং নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা তুলে ধরা হয়।

পঞ্চায়েত সূত্রে জানা গেছে, উপভোক্তাদের স্বচ্ছ ও নিরবচ্ছিন্নভাবে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হচ্ছে। সভায় উপভোক্তাদের যে কোনও সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয়।

প্রথম কিস্তির অর্থ হাতে পেয়ে উপভোক্তাদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা গেছে। গ্রামীণ এলাকার গৃহহীন ও দুঃস্থ পরিবারগুলির জন্য এই প্রকল্প যে বড় ভরসা হয়ে উঠছে, সে কথাও উঠে আসে সভায়। সভার নেতৃত্ব দেন শেখ সাহাদ আলী (লকাই )। হাজির ছিলেন বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান পিযুষ সাহা সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা।

See also  বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে এসেও রাজনৈতিক হিংসা ও বহিরাগত প্রসঙ্গ নিয়ে টিপ্পনী করলেন রাজ্যপাল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি