আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মহাসমারোহে নেতাজি জয়ন্তী পালন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শুক্রবার, ২৩শে জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মহাসমারোহে পালিত হয় মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। অনুষ্ঠানের সূচনা হয় নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে।

এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহম্মদ অপার্থিব ইসলাম। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রী বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহম্মদ অনাবিল ইসলাম সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক দলীয় নেতা-কর্মী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি মহম্মদ অপার্থিব ইসলাম বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতীক। তাঁর আদর্শকে সামনে রেখে আজও আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশ গঠনের কাজে নিজেদের নিয়োজিত করতে হবে”।

সমগ্র অনুষ্ঠানটি শ্রদ্ধা, গাম্ভীর্য ও দেশপ্রেমের আবহে সম্পন্ন হয়।

See also  পুরীর পথে হেঁটেই এবার রথযাত্রা স্থগিত করলো শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দির কমিটি।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি