আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ–সুস্থ মন গঠনের বার্তা, কৈচর ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দিরে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্বকে সামনে রেখে পূর্ব বর্ধমানের, মঙ্গলকোট ব্লকের কৈচর ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হলো শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিদ্যালয় প্রাঙ্গনেই উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।

বিদ্যালয়ের ক্রীড়া বিষয়ের শিক্ষিকা রূপা দাসের তত্ত্বাবধানে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় সতেরোটি ভিন্ন ভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে বলে জানা যায়। দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ নানা ধরনের ক্রীড়া বিভাগে ছাত্রীদের প্রতিযোগিতামূলক মনোভাব ও ক্রীড়া নৈপুণ্য দর্শকদের মন কেড়ে নেয়। একাধিক ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্রীদের মধ্যে অনেকেই তাঁদের দক্ষতা ও পারদর্শিতার মাধ্যমে বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করে।

প্রতিযোগিতায় একাধিক ইভেন্টে সেরা পারফরম্যান্সের জন্য সুতপা যশ এবং রাজন্যা হালদার পুরস্কার অর্জন করে। তাদের সাফল্যে শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত বলেন, “খেলাধুলার মাধ্যমে শুধুমাত্র শারীরিক সুস্থতাই নয়, মানসিক বিকাশও সমানভাবে ঘটে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্রীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে সাহায্য করে। সেই কারণেই আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সারা বছর ধরেই ছাত্রীদের খেলাধুলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়”।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে এবং পড়াশোনার একঘেয়েমি কাটিয়ে তাদের মানসিক সতেজতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিনভর এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

See also  সিন্নি প্রসাদ খেয়ে কালনায় অসুস্থ পড়লো ১ শিশু সহ ১০ জন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি