আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা, তীব্র ভাষায় আক্রমণ জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান: নির্বাচনী প্রক্রিয়া ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে কড়া ভাষায় নির্বাচন কমিশনের সমালোচনা করলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম (ফাগুন)। তিনি প্রকাশ্যে নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলে মন্তব্য করেন, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।

অপার্থিব ইসলাম বলেন, কেন্দ্রের চাপের কাছে নতি স্বীকার করে নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। গণতন্ত্র রক্ষার বদলে বিরোধী রাজ্যগুলিকে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, “নির্বাচন কমিশনের উচিত ছিল নিরপেক্ষ ও দৃঢ় অবস্থান নেওয়া, কিন্তু তারা তা করতে পারেনি।”

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাশে দাঁড়িয়ে অপার্থিব ইসলাম আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে All India Trinamool Congress (AITC) সর্বদা গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে লড়াই করছে। এই লড়াইয়ে বাংলার প্রতিটি কর্মী ও ‘ডিজিটাল যোদ্ধা’রা সক্রিয় ভূমিকা নিচ্ছেন।

নিজেকে ও দলকে ‘বাংলার ডিজিটাল যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে অপার্থিব ইসলাম বলেন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমে সত্য তুলে ধরাই তাঁদের দায়িত্ব। সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস আগামীতেও এই লড়াই চালিয়ে যাবে।

এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধীদের তরফে পাল্টা জবাব আসতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

See also  ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক বিতর্ক: তৃণমূল অঞ্চল সভাপতির নাচ-গানের দৃশ্যে তোলপাড় গলসি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি