আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গঙ্গা মা বিহার পেরিয়ে গেছে এবার বাংলায় আসবে ভোটের ফলাফলে, দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: রাজ্য সরকারের উদ্যোগে সেজে উঠেছে গঙ্গাসাগর।গঙ্গাসাগরের সেতু নির্মাণের শিলান্যাস ও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একাধিক পরিষেবার ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার।তবে মঙ্গলবার মকর স্নানের আগে গঙ্গাসাগরে এসে রাজ্য সরকারের কঠোর সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার।এদিন তিনি গঙ্গাসাগরে এসে গঙ্গা মাকে পুজো দিয়ে সাগরের জলে স্নান সারেন।

পুজো দেন কপিল মুনির মন্দিরে।এদিন তিনি সাগরে এসে স্নান সেরে বলেন,গঙ্গা মা বিহার হয়ে বাংলায় আসছে।আর এবার বিজেপি ও বিহার পেরিয়ে বাংলায় আসছে।এবারের নির্বাচনে বাংলা থেকে বিদায় নেবে তৃনমূল।তিনি এদিন বলেন,গঙ্গাসাগরের সেতুর শিলান্যাস করে মানুষকে বোকা বানাচ্ছে রাজ্য সরকার।কেন্দ্রীয় সরকারের কোনো ছাড়পত্র নেই, নেই মাটি পরীক্ষা।তাহলে কি করে হবে।জাতীয় মেলার দাবি জানাচ্ছে অথচ সারা রাস্তা জুড়ে মুখ্যমন্ত্রীর ছবিতে মুড়ে ফেলা হয়েছে।

জাতীয় মেলা করতে গেলে প্রধানমন্ত্রীর সাথে বসতে হবে।নিয়ম মানতে হবে।আর এ রাজ্যের সরকার কোনো নিয়ম মানে না।তাই তো ১৫ বছরের ফেল করা গাড়ি রাস্তায় চড়ে এবং একের পর এক দূর্ঘটনা ঘটায়।মেলায় তিরিশ হাজার টিকিট বিক্রির পরেও রাজ্যের মন্ত্রী সেটাকে ৪৫ লক্ষ বলে কি করে।বাকি তীর্থযাত্রী কি শক্তিমানের মতন লাফিয়ে সাগরে চলে এসেছে।।ভুরি ভুরি মিথ্যা কথা বলে চলেছে তারা।ক্ষমতা চলে যাবার ভয়ে ভুলভাল বকছে তৃনমূল কংগ্রেসের নেতারা।গঙ্গা সাগরের মেলার নামে বালি তুলে বিক্রি করছে তৃনমূলের নেতারা।সময় এসে পড়েছে মানুষ বুঝে নেবে এবার।

See also  কার্জন গেটের সামনে বসানো রাজার মূর্তির হাতে সিপিএমের পতাকা ঘিরে রাজনৈতিক তরজা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি