আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মোল্লা জসিমউদ্দিন: গত শুক্রবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যের লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে শপথ বাক্য পাঠ করান।কলকাতার লোক ভবনের সরদার প্যাটেল একতা হলে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব, রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, বিচারপতি ও বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা।

লোকভবন সূত্রে জানানো হয়েছে, সংবিধান অনুযায়ী লোকায়ুক্ত পদে দায়িত্ব গ্রহণের পর বিচারপতি সামন্ত রাজ্যে আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।কর্মজীবন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ১৯৮৭ সাল থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিভিল জজ (সিনিয়র ডিভিশন), জেলা ও দায়রা বিচারক এবং কলকাতার সিটি সিভিল কোর্টের প্রধান বিচারক পদ সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বিচারপতি সামন্ত কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার হিসেবেও দায়িত্বে ছিলেন।

তিনি ২০২১ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০২৩ সালের ২৪ জুন অবসর গ্রহণ করেন।এরপর তিনি ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন ছিলেন।

See also  মতুয়ার গড়ে চোখ মমতার! মোদির সফরের আগে নদিয়ায় জনসভা তৃণমূল সুপ্রিমোর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি