আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষের শষঙ্গা গ্রাম পঞ্চায়েতে ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচির অঙ্গ হিসেবে পাড়া সংলাপ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার খণ্ডঘোষ ব্লকের শষঙ্গা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল পাড়া সংলাপ পর্ব। এই সংলাপে গ্রামবাসীদের সঙ্গে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ব্লক সভাপতি মহম্মদ অপার্থিব ইসলাম জানান, পাড়া সংলাপের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তৈরি হয়েছে। গ্রামবাসীদের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনা হয়েছে এবং এই মতামত আগামী দিনে এলাকার উন্নয়নের পথে অত্যন্ত সহায়ক হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

এদিনের কর্মসূচিতে ব্লক সভাপতি অপার্থিব ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তথা শিক্ষক নেতা বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎ কান্তি মল্লিক এবং যুব নেতা রাধাকান্ত মণ্ডল। পাড়া সংলাপ ঘিরে এলাকায় উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

See also  মঙ্গলকোট আমরা কজন পরিচালনায় দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি