আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

উন্নয়নের পাঁচালি নিয়ে খণ্ডঘোষের শাঁখারি এক ব্লকে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শুক্রবার উন্নয়নের পাঁচালি কর্মসূচিকে সামনে রেখে খণ্ডঘোষ ব্লকের শাঁখারি এক ব্লকের ১৪৮ নম্বর বুথে জনসংযোগ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সাফল্যের কথা তুলে ধরা হয়। পাশাপাশি মানুষের সমস্যার কথাও শোনা হয় নেতৃত্বের তরফে। শুক্রবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম (ফাগুন), জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক সহ ব্লক ও অঞ্চল স্তরের অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ।

কর্মসূচি চলাকালীন রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প, উন্নত পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে। খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম (ফাগুন) বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন হচ্ছে, তা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। উন্নয়নের পাঁচালির মাধ্যমে মানুষ নিজের চোখে উন্নয়নের হিসাব পাচ্ছেন। পাশাপাশি মানুষের সমস্যা ও দাবি শুনে সেগুলি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার কাজও আমরা করছি”।

See also  'শারদীয়া অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার, দুর্গাপুজোয় কমিটিগুলিকে ‘উপহার’ মমতার'

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি