আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বুথ স্তরের সংগঠনকে মজবুত করার জন্য বুথ বিজয় অভিযান কর্মসূচি হয়ে গেল বিজেপির উদ্যোগে জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরে সংগঠনকে মজবুত করার লক্ষে কাজ করছে বিজেপি।আর সেই লক্ষে বৃহস্পতিবার বিকালে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার উদ্যোগে জয়নগর বুড়োরঘাটে বুথ বিজয় অভিযান কর্মসূচি পালন করা হয়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য অনুপম ঘোষ,বিজেপির জয়নগর বিধানসভার ইনচার্জ শ্যামাপ্রসাদ হালদার,বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক অলোক হালদার,দীপংকর ঘোষ,সুপ্রীতি ঘোষ সহ আরো অনেকে।

এদিনের সভায় বিজেপির জয়নগরের ৫ জন মন্ডল সভাপতি সহ বহু কর্মী উপস্থিত ছিলেন। এদিন এ ব্যাপারে রাজ্য কমিটির সদস্য অনুপম ঘোষ বলেন,বুথ স্তরের সংগঠনকে আরও মজবুত করার জন্য ৪-৫ টা করে বুথ নিয়ে এই বুথ বিজয় অভিযান কর্মসূচি চলছে রাজ্য স্তরে।আর সেই কারনে এদিন এখানে এই সভা অনুষ্ঠিত করা হলো।

See also  এক নজরে আজকের হেডলাইনস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি