আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে উখরিদ অঞ্চল পরিভ্রমণ খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উন্নয়নের ধারাকে মানুষের সামনে তুলে ধরতেই খণ্ডঘোষ ব্লকের উখরিদ অঞ্চল পরিভ্রমণ করল খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস। বুধবার কর্মসূচির শুরুতেই আদি বসন্ত চণ্ডী কালী দেবীর মন্দিরে পুজো ও প্রার্থনায় অংশ নেন উপস্থিত সকল নেতৃত্ব ও কর্মীরা।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, শিক্ষক নেতা বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক, উখরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা, যুব নেতা রাধাকান্ত মণ্ডল-সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মী।

এদিন উন্নয়ন পরিভ্রমণ কর্মসূচি প্রসঙ্গে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ অপার্থিব ইসলাম বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়নের জোয়ার চলছে, তারই বাস্তব চিত্র মানুষের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য। গ্রাম থেকে শহর—সব জায়গাতেই রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে”।

তিনি আরও জানান, উন্নয়নের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করে তোলাই এই ধরনের পরিভ্রমণের মূল উদ্দেশ্য। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাঁদের সমস্যার কথা শোনা এবং তা দ্রুত সমাধানের পথ খুঁজে বের করাই তৃণমূল কংগ্রেসের অগ্রাধিকার। উখরিদ অঞ্চলের এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

See also  চার শিক্ষকের স্কুলের চারজনই বিএলও -বার্ষিক পরীক্ষার আগে পঠন পাঠন থমকে যাওয়ায় দুশ্চিন্তায় অভিভাবকরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি