আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘ছাত্র-ছাত্রী সপ্তাহ ২০২৬’ উপলক্ষে হাটগোবিন্দপুর মানগোবিন্দ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

‘ছাত্র-ছাত্রী সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুর মানগোবিন্দ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ অনুষ্ঠান। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি অংকন প্রতিযোগিতা সহ একাধিক শিক্ষামূলক ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস। সার্বিক সহযোগিতায় অংশ নেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক শ্যামল কুমার দাস, সরোজ দত্ত, সুশান্ত দাস, পার্থসারথি রায়, নবনীতা চ্যাটার্জী, বাবুলাল কর্মকার, মহিদা খাতুন, শিল্পা কুন্ডু, ঝুমা সাঁতরা, লীনা দত্ত, তনুশ্রী মিত্র, মিতু বালা, সুপ্রিয়া হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ অনুষ্ঠানটি সম্পূর্ণ সহযোগিতায় পরিচালিত হয় ‘বৃক্ষবন্ধু সমন্বয় দল’-এর। সংগঠনের শিক্ষক তথা ‘বৃক্ষবন্ধু’ সোমনাথ গুপ্ত জানান, “মঙ্গলবারের এই অনুষ্ঠানটি এক অভূতপূর্ব উদ্যোগ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডলের পূর্ণ সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে”।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক সকল সহযোগীকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সমাজ ও দেশের স্বার্থে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

See also  পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমন বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি