আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাজনগর ও খয়রাশোল ব্লক এলাকায় কয়েকশ দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ: পরিচালনায় টেগোর সোসাইটি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
মহঃ সফিউল আলম, কৃষক সেতু বাংলা, বীরভূম: বাংলাদেশের নেটজ ও বি এম জেড, জার্মানী সংস্থার অার্থিক সহায়তায় বীরভূম জেলার রাজনগর ও খয়রাশোল ব্লক এলাকায় আটশত প্রান্তিক, দরিদ্র পরিবারে বর্তমান কোভিড—১৯ মহামারী তথা লকডাউন পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়৷ পরিচালনায় টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট, রাজনগর খয়রাশোল প্রকল্প৷ এমন শুভ উদ্যোগ ও প্রয়াসকে সাধুবাদ জানান এলাকার সমাজ সচেতন নাগরিকবৃন্দ৷

জানা গিয়েছে, ১২ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১৬ মে পর্যন্ত৷ রাজনগর ব্লকের গাংমুড়ি — জয়পুর, তাঁতিপাড়া ও রাজনগর গ্রাম পঞ্চায়েত এবং খয়রাশোল ব্লকের লোকপুর ও রুপুসপুর গ্রাম পঞ্চায়েতের আটশত দরিদ্র দুঃস্থ পরিবারে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়৷ উল্লেখ্য, টেগোর সোসাইটি পরিচালিত স্বনির্ভর দলের সদস্যাদের এই আটশত প্রান্তিক পরিবার৷ সদস্যাদের প্রত্যেককে কুড়ি কেজি চাল, এক কেজি মুসুরী, এক কেজি লবণ, এক লিটার সর্ষেতেল, দুটি সাবান, দুটি মাস্ক দেওয়া হয়৷ সেই সাথে মহামারী বিষয়ে সচেতনতার বার্তাও দেওয়া হয়৷ স্বেচ্ছাসেবী সংস্থার এমন ভূমিকায় খুশি বিশিষ্ট থেকে সাধারণ মানুষ সকলে৷

See also  রাজ আমলের রীতি মেনে মহানবমীতে নয় কুমারী মায়ের পুজো হল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি