আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জাতীয় সড়কে উল্টে গেল পর্যটক বোঝাই বাস

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত বর্ধমান 
উত্তরাখণ্ড থেকে কলকাতা ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সরকে উল্টে গেল পর্যটক বোঝাই বাস। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের
মেমারি থানার পালসিট এলাকায় । দুর্ঘটনার
পরেই পাশসিট ফাঁড়ির পুলিশ ও স্থানীয় মানুষজন বাস যাত্রীদের উদ্ধার করে । বাসে থাকা ১৬ জন পর্যটকের মধ্যে একজনের আঘাত গুরুতর থাকায় তাঁকে কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । এদিনই মেমারি থানার পুলিশ অন্য গাড়ির ব্যবস্থা করে বাকি পর্যটকদের কলকাতার বাড়িতে ফেরার ব্যবস্থা করে ।

পুলিশ জানিয়েছে ,পর্যটকরা কলকাতা ও হাওড়ার আন্দুল এলাকার বাসিন্দা । গত ১৬ মার্চ তারা উত্তরাখণ্ড বেড়াতে যাবার উদ্দেশ্যে রওনা হন । লক ডাউন ঘোষনা হয়ে যাওয়ায় বিপাকে পড়েযান পর্যটকরা ।বাড়ি ফেরার জন্য বাধ্য হয়ে তারা সেখানকার বাস বাড়া করেন । সেই বাসে চড়ে ১০ মে পর্যটকরা কলকাতার উদ্দেশ্যে রওনা হন । বাসে থাকা আন্দুল নিবাসি পর্যটক পুলক সরকার বলেন, এদিন বেলায় পালসিট ফাড়ির কাছে হঠাৎতই তাঁদের বাসের চালক নিয়ন্ত্রন হারালে বাসটি সড়ক পথে উল্টে যায় । একজন গুরুতর জখম হলেও বরাত জোরে বাকি সবাই রক্ষা পেয়ে গেছেন ।

 

See also  ছট পুজোর দিন ভোরে ভাগীরথীতে পূণ্যস্নান করতে নেমে পরিবার সদস্যদের সামনে গভীর জলে তলিয়ে গেল বাড়ির দুই ছেলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি