আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মানবসেবায় নিয়োজিত সারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, কৃষকসেতু বাংলা,বর্ধমান: লকডাউন এর ৪৮ তম দিনে এসে পৌঁছেছে সারা ভারত। কর্মসংস্থান গুলি বন্ধ হওয়ায় বেশিরভাগ মানুষ ঘরে বসে দিন যাপন করছেন। বিশেষত অসহায় দরিদ্র প্রান্তিক মানুষ গুলোর অবস্থা ক্রমাগত শোচনীয় হয়ে উঠছে। তাদের ভরসা শুধুমাত্র সরকারি তরফ থেকে দান করা রেশন। লকডাউন এর বাকি দিনগুলো যাতে খেয়ে পড়ে সুস্থভাবে মানুষ বাঁচতে পারে তার জন্য এগিয়ে এল সারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট

এই খণ্ডঘোষ, রায়না ব্লক এবং দক্ষিণ দামোদরের অন্তর্গত ট্রাস্টের পক্ষ থেকে 30 থেকে 35 টি গ্রামের একেবারে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন শেখ শাজাহান এই ট্রাস্টের একজন সদস্য। প্রায় 600 জন মানুষ তাদের তালিকাভুক্ত হয়েছে। এক সপ্তাহ ধরে চলবে এই কর্মসূচি, আজ সোমবার তার প্রথম দিন। এদিন খণ্ডঘোষ, বেরুগ্রাম, কাপসিট, মেটেডাঙ্গা সহ তত্সংলগ্ন অঞ্চলে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে এই ট্রাস্টের পক্ষ থেকে।

শুধু তাই নয়, ইতিপূর্বে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই এর করোনা রিলিফ ফান্ডে চেক দান করেছেন। এদিন খাদ্যসামগ্রীর মধ্যে দেওয়া হচ্ছে চিনি, মসুর ডাল, সরষের তেল,লবণ, ছোলা, সেমাই, লাচ্চা, সাবান প্রভৃতি।

শুধু আজ বলে নয়,বছরের বিভিন্ন সময়ে সারা এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সামাজিক কাজকর্ম করা হয়ে থাকে।ভবিষ্যতে লকডাউন এর সময়সীমা যদি বৃদ্ধি পায় তখন ও সম্মান উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন ট্রাস্টের সেক্রেটারি শেখ শেখ হাফিজুর রহমান।

See also  বর্ধমান শহরে ৩৫টি ওয়ার্ডের মনোনয়ন পত্র জমা তৃনমূল কংগ্রেসের বাদ‍্যযন্ত্র বাজিয়ে উচ্ছাসিত তৃনমূল শিবির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি