আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমান-আরামবাগ রোডে দুর্ঘটনা! নয়ানজুলিতে উল্টে গেল চার চাকার প্রাইভেট গাড়ি, অল্পের জন্য রক্ষা চালক।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল ধারা, কৃষকসেতু, পূর্ব বর্ধমান

বর্ধমান-আরামবাগ রাজ্য সড়কে ঘটলো এক ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার সকালে আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাওয়ার পথে মিরেপোতা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় একটি চার চাকার প্রাইভেট গাড়ি।

স্থানীয় সূত্রে খবর, অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতার জেরেই ঘটে এই দুর্ঘটনা। গাড়িটি রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে গেলেও সৌভাগ্যবশত বড়সড় বিপদ থেকে রক্ষা পান চালক।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেহারাবাজার ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে উদ্ধার করে গাড়ি ও চালককে। গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও চালক সম্পূর্ণ বিপদমুক্ত রয়েছেন বলে জানা গিয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও বড়সড় অনর্থের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই মত স্থানীয়দের।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি