আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন! অল্পের জন্য রক্ষা পার্শ্ববর্তী এলাকা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত কারকান্ডা মোড়ে সোমবার দুপুরে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। অগ্রসেন কোল্ডস্টোরের কাছে একটি গ্যাস সিলিন্ডার গোডাউনে আচমকা আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২.৩০টা থেকে ১টার মধ্যে আগুনের সূত্রপাত হয়। গোডাউনের ভিতর থাকা ৪ থেকে ৬টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। বিস্ফোরণের জোরালো শব্দ শুনে আতঙ্কে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরা আগুনের লেলিহান শিখা চোখে দেখেন এবং দ্রুত পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ এবং সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। মেমারি থেকে একটি দমকলের ইঞ্জিন পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসিন্দাদের মতে, সময়মতো দমকল না এলে আশেপাশের ঘরবাড়ি ও দোকানে বড় ক্ষতি হতে পারত। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। পুলিশ সূত্রে জানা গেছে, গোডাউনে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল এবং সেখানে লিক পরীক্ষা ও সংশ্লিষ্ট যন্ত্রাংশও পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৩০০টি গ্যাস সিলিন্ডার ও অন্যান্য দাহ্য উপাদান বাজেয়াপ্ত করা হয়েছে। আগুন লাগার কারণ ও নিরাপত্তা মান নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।

See also  সজল ধারার জল আনতে গিয়ে কামর, উত্তেজনা ভাতারে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি