আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাফল্যের ধারা অব্যাহত, রাজ্য শিক্ষায় ফের উজ্জ্বল আরামবাগ হাই স্কুল।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা,আরামবাগ, ৭ মে: এবারেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল আরামবাগ হাই স্কুল। রাজ্যের মেধাতালিকায় প্রথম পাঁচে স্থান করে নিল এই স্কুলের দুই কৃতি ছাত্র।এই বছর ৪৯৫ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে আরামবাগ হাই স্কুলের ছাত্র রাজর্ষী অধিকারী। শুধু তাই নয়, এই স্কুলেরই আরেক ছাত্র প্রান্তিক গাঙ্গুলি ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যের পঞ্চম স্থান অধিকার করেছে।



দুই ছাত্রের এই অসাধারণ ফলাফলে গর্বিত স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। রাজর্ষীর ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে। তাদের এই সাফল্যে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য ছাত্রছাত্রীরাও অত্যন্ত আনন্দিত। আরামবাগ হাই স্কুলের এই ধারাবাহিক সাফল্য নিঃসন্দেহে জেলার শিক্ষা মানচিত্রে এক নতুন মাইলফলক স্থাপন করল।

See also  অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলা বই মেলায় “গীতার” বিক্রী বৃদ্ধি-খুশিআর এস এস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি