আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভয়াবহ অগ্নিকাণ্ডে খণ্ডঘোষের চারটি খড়ের পালুই পুড়ে ছাই: স্থানীয়দের মর্মান্তিক অভিজ্ঞতা

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম মসজিদ তলা সংলগ্ন এলাকায় সোমবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকাই চারটি খড়ের পালুইয়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে।

চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে যায় চারটি খড়ের পালুই। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় আগুন নেভানোর চেষ্টা।

পাশাপাশি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খন্ডঘোষ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের প্রাণপণ চেষ্টায় প্রায় দু’ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে চারটি খড়ের পালুই। ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি