আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ব্যাঙ্কের এক কর্মীকে গুলি করে দিনে দুপুরে ডাকাতি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মালদা–প্রকাশ্য দিবালোকে মালদা গাজোল সমবায়িকা ব্যঙ্কে ডাকাতি। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ব্যাঙ্কের ক্যাশিয়ার। ঘটনাস্থল গাজোল থানার পুলিশ।দিনে দুপুরে সমবায় সমিতিতে ব্যাঙ্কে ডাকাতি।মালদার গাজোলে দিনে-দুপুরে দুঃসাহসিক ডাকাতি। ব্যাঙ্কের এক কর্মীকে গুলি করে, কয়েক লক্ষ টাকা লুটপাট করে বোমা ফাটিয়ে চম্পট দুষ্কৃতীরা। বুধবার বেলা দুটা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজোলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাঙ্কে।

ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পলাতক দুষ্কৃতীদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি অভিযান।গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার।পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের। আহতকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

ব্যাংক কর্মীর সূত্রে জানা গিয়েছে ৭ থেকে ৮ জন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকে সামনে বুলেরো গাড়ি দাঁড় করিয়ে মুখে মাক্স লাগানো অবস্থায় হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে। প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। দুষ্কৃতির পিছু নিয়েছে পুলিশ। জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মন্ডল বয়স ৩৫, বাড়ি শিক্ষক পল্লী এলাকায়।

See also  করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে ভ্রাম্যমাণ জনসচেতনতা মূলক অভিযান কর্মসূচি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি