আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মুদিখানা দোকান থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে বেআইনির শব্দবাজি।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না বাসস্ট্যান্ডের কাছে একটি মুদিখানা দোকান থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে বেআইনির শব্দবাজি। সূত্র মারফত জানা গিয়েছে যে, পূর্ব বর্ধমানের রায়না বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত এক মুদিখানা দোকান থেকে বিপুল পরিমাণে বেআইনি শব্দবাজি উদ্ধার করার পাশাপাশি একজনকে গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে, রায়না বাস স্ট্যান্ড সংলগ্ন একটি মুদিখানার দোকানে প্রচুর পরিমাণে শব্দবাজি মজুদ করা আছে। খবর পাওয়া মাত্রই রায়না থানার পুলিশ আধিকারিকরা হানা দেন ওই মুদির দোকানে।
সেখানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বেআইনি শব্দবাজি উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে।

 

ধৃত ব্যক্তির নাম গোবিন্দ গড়াই। তাঁর বয়স 48 বছর। রায়না থানার পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে দৃষ্ট ধারায় মামলার দায়ের করে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।

See also  বেআইনি বহুতল নিয়ে কড়া পদক্ষেপ বর্ধমান পুরসভার - ১৫ দিনের মধ্যে আট তলার বহুতল ভেঙে ফেলার নির্দেশ বিল্ডিং মালিককে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি