আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্কুলে ঢুকতে গিয়ে অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন স্কুলের শিক্ষকরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রিতা ভট্টাচার্য :-    যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হয়ে গতকাল শুক্রবার স্কুল বন্ধ রেখেছিল পূর্বস্থলী ১ নম্বর ব্লকের হাট শিমলা জুনিয়র হাই স্কুল। আর সেই স্কুলই এদিন শনিবার ঢুকতে গিয়ে অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন স্কুলের শিক্ষকরা। স্থানীয় এলাকাবাসীর দাবি কেন গতকাল তারা পুরো স্কুল তালা বন্ধ রেখেছিলেন? অনেক ছাত্র-ছাত্রী এসে স্কুল এসে ফিরে গেছে, তাদের হয়রানির মধ্যে পড়তে হয়েছে।

 

এমনকি স্কুলে আসা প্রথম দুজন শিক্ষককে এবং ভারপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষককে গতকাল স্কুল না খোলার জন্য, স্থানীয় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ বিকাশ বসাকের প্রশ্নের মধ্যে পড়তে হয়। স্থানীয় এলাকাবাসীদের দাবি গতকাল স্কুল না খোলার জন্য বিষয়টি নিয়ে তারা এসআইকে জানিয়েছিলেন।

আর আজ স্কুল খুলতে এসেই এরপরই নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ পর স্কুলের পঠন-পাঠন চালু হয়। ঘটনাস্থলে হাজির হয় নাদনঘাট থানার পুলিশ। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি বলেন গতকাল যৌথ মঞ্চের টাকা ধর্মঘটে সামিল হয়ে স্কুলের পঠন পাঠন বন্ধ রেখেছিলাম।

See also  নবনির্মিত সেপটিক ট্যাঙ্কের ভিতরের ঢালাইয়ের পাটা খুলতে নেমে রায়নায় মৃত্যু তিন জনের - জখম ২- রাতে তিন মৃতর পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে চেক তুলে দেন মন্ত্রী মলয় ঘটক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি