আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনা আতঙ্কের মধ্যেই শিলের উপরে নোড়া দাঁড়িয়ে পড়ার গুজবে তোলপাড় পড়েগেছে বর্ধমানে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৬ এপ্রিল

করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কের মাঝেইশিলের উপরে নোড়া দাঁড়িয়ে পড়ার গুজব ঘিরে তোলপাড় পড়েগেছে পূর্ব বর্ধমানে। লকডাউনের জেরে ঘরে বন্দি থাকা জেলার প্রতিটি গৃহস্ত পরিবারেই এখন শুধুই চলছে শিল ও নোড়া নিয়ে চর্চা ।

করোনা ভাইরাস সংক্রমণের খবর ছড়িয়ে পড়ার সময় থেকেই করোনা সংক্রমণ প্রতিরোধের দাওয়াই নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে ।সেই সব গুজব এই রাজ্যের গ্রামবাংলায় তোলপাড় ফেলেদেয় ।
এমনই গুজবে বিশ্বাস করে বর্ধমান জেলার বহু পরিবারও বাড়ির ঈশান কোনে গর্তখুঁড়ে পোড়া কাঠ কয়লা বেরকরা শুরু করে দিয়েছিলেন।করোনা সংক্রমণ হবেনা ধরে নিয়ে সবাই শুরু করে দিয়েছিলেন কপালে সেই কাঠকয়লার তিলক পরা । এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার শিলের উপরে নোড়া দাঁড়িয়ে পড়ার গুজব ঘিরে তোলপাড় পড়েগেলো।

প্রধানমন্ত্রী নরেদ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে রবিবার রাত্রি ৯ টায় এই
জেলারও বহু মানুষজন বাড়িতে প্রদীপ জ্বালান । তার পরেই গুজব ছড়িয়ে পড়ে শিল ও নোড়ার মধ্যে নাকি অদ্ভূতভাবে চুম্বক শক্তি কাজ করছে। তার জন্যই নাকি শিলের উপরে নোড়া দাঁড়িয়ে পড়ছে । রবিবার রাত্রি থেকে সোববারও সারাদিন সেই গুজবেই মেতে থাকলেন বর্ধমানবাসী । যদিও বিজ্ঞান মঞ্চের সদস্য শিক্ষক তাপস কার্ফা বলেন , চুম্বক শক্তির কোন ব্যাপারই নয় । শিলের উপরে নোড়া দাঁড় করানোটা পুরোপুরি ব্যালেন্সের বিষয় ।এইসব নিয়ে গুজব না ছড়ানোর জন্য তাপস বাবু আহ্বান জানিয়েছেন ।

See also  বিনা মূল্যের চাল ওজনে কমদেবার ঘটনা ক্যামেরা বন্দি করায় আক্রান্ত সাংবাদিক । তদন্ত শুরু করলো প্রশাসন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি