আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বীরভূম ছোট ডাঙ্গা গ্রামে ৬টি ব্যারেলে ২০০ টি তাজা বোমা উদ্ধার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়:- বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি কে নির্দেশ দিয়েছিলেন, পুলিশের সমস্ত শীর্ষ কর্তাদের ছুটি বাতিল করার ! ১০ দিনের জন্য ছুটি বাতিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! পাশাপাশি নির্দেশ দিয়েছিলেন রাজ্যে কোথায় কোথায় বোমা বা বেআইনি অস্ত্র রাখা আছে তার তল্লাশি চালিয়ে সব উদ্ধার করতে হবে ! মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন !

 

 

মুখ্যমন্ত্রীর নির্দেশ এরপরই বৃহস্পতিবার আসানসোলের সালানপুরে বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস এসেছিল পুলিশের হাতে ! উদ্ধার হয়েছিল বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম ! ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছিল তাহলে কি আগে থেকেই সেই বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ ছিল পুলিশের কাছে ? যদিও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি ! ঘটনার ২৪ ঘন্টা পার হয়নি এর সাফল্য পুলিশের হাতে ! বীরভূমের রামপুরহাট এর ঘটনা যখন উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পুলিশের সক্রিয় ভূমিকা প্রমাণ করছে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বোমা ও বেআইনি অস্ত্র তৈরির কারখানা !

 

 

বৃহস্পতিবার আসানসোলের সালানপুরের পর উত্তপ্ত বীরভূম জেলা থেকে রাতারাতি ২০০ তাজা বোমা উদ্ধার ! স্বাভাবিকভাবেই বীরভূম জেলা কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অনুমান করেছিলেন এবং বীরভূম জেলা কে নিয়ে যে প্রশ্ন উঠতে শুরু করেছিল বারুদের পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে বীরভূম ! শুক্রবার বীরভূমের যে ঘটনা সামনে এলো সেই ঘটনার সাথে মুখ্যমন্ত্রীর অনুমান সঠিক তা একদমই মিলে গেল ! সূত্র মারফত খবর পেয়ে বীরভূম জেলার মারগ্রাম থানার পুলিশ ছোট ডাঙ্গা গ্রামের কাছে একটি ক্যানেল এর ধারে প্রায় ২০০ তাজা বোমা উদ্ধার করে !

 

 

মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বোমা গুলি উদ্ধার করে পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ! খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড কে ! বীরভূম জেলাতে প্রচুর অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে ! রাখা হয়েছে বোমা, তা সমস্ত খুঁজে বের করতে হবে ! বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে দাঁড়িয়ে পুলিশকে নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! ঘটনার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই বীরভূমের মারগ্রাম থানার ছোট ডাঙ্গা গ্রামের ক্যানেল এর কাছে ৬টি ব্যারেলে রাখা রয়েছে ২০০ বোমা ! এই খবর পৌঁছাতেই মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে !

See also  গঙ্গা পূজোয় জৌলুস নেই বসোয়া গ্রামে।

 

 

ঘিরে ফেলা হয় পুরো গ্রাম ! খবর দেওয়া হয় বোম স্কোয়াড কে ! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই রাজ্যের সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের ছুটি বাতিল করা হয়েছে আগামী ১০ দিনের জন্য ! রাজ্যে কোথায় কোথায় বোমা বা বেআইনি অস্ত্র রাখা আছে তার তল্লাশি চালিয়ে উদ্ধার করার নির্দেশ পাওয়ামাত্রই কর্মযজ্ঞে নেমেছে পুলিশ প্রশাসন ! জানা যাচ্ছে যে সব থানায় এইসব অভিযোগ বেশি আসে সেই থানা গুলির আইসিদের কাছ থেকে রিপোর্ট নিতে হবে পুলিশ কর্তাদের ! সেই রিপোর্ট নবান্নের জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পুলিশ কর্তা কে !!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি