আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সকল ধর্ম সম্প্রদায়ের মানুষকে মানবিক কর্মকাণ্ডে সামিল হবার বার্তা দিতে রক্তদান শিবির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ১৬ ফেব্রুয়ারি 

ধর্ম যার যাই হোক শ্রেষ্ঠ ধর্ম  মানবতা।এই বার্তাকে পাথেয় করে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ।  পূর্ব বর্ধমানের  জামালপুরের  পর্বতপুর অগ্রদূত ক্লাব রবিবার এই রক্তদান শিবিরের আয়োজন করে । 
রক্তদান শিবিরের উদ্বোধন করেন  জামালপুর পঞ্চায়েত সমিতির  সভাপতি মেহেমুদ খান। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল  ব্ল্যাড ব্যাঙ্কের চিকিৎসক ও স্বাস্থ কর্মীরা রক্ত সংগ্রহ করেন । ক্লাব সভাপতি প্রণবেশ ঘোষ বলেন, মানবিক কর্মকাণ্ডে সামিল হতেই তাঁদের  ক্লাবের তরফে  এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।  
সেই রক্তদান শিবিরে ৪০ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন । পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন , সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ মানবিক কর্মকাণ্ডে সমিল হবেন এটাই কাম্য হওয়া উচিৎ । সেই বার্তাকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করে দৃষ্টান্ত গড়েছে  অগ্রদূত ক্লাবের সদস্যরা। 



See also  পুজোর আগে মানুষকে সচেতন করতে বাইক রেলি করল সিজি গ্রুপ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি