আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ১৬ অক্টোবর 

 লরির ধাক্কায়  মৃত্যু হল এক  মোরবাইক   আরোহীর  । বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে   পূর্ব বর্ধমানের রায়না থানার বাঁকুড়া  মোড় এলাকায় ।  পুলিশ জানিয়েছে  ,মৃত ব্যক্তির নাম ইদ্রিস মণ্ডল (৬০)। তিনি বাঁকুড়া
মোড় এলাকারই বাসিন্দা । ঘাতক লরিটি  আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে  ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ,  বাইক চালিয়ে এদিন দুপুরে   বর্ধমান থেকে বাঁকুড়া মোড়ে ফিরছিলেন  ইদ্রিস মণ্ডল ।  পথে বর্ধমান আরামবাগ রোডে বাঁকুড়া মোড়ে একটি লরি পিছন  দিকথেকে তাঁকে সজোরে  ধাক্কা মারে ।  রক্তাত অবস্থায় তিনি বাইক নিয়ে  রাস্তায় ছিটকে পড়েন ।দুর্ঘটনার পরেই গা ঢাকাদেয়  লরি চালক ।

ঘটনার  পরেই এলাকায়  উত্তেজনা ছড়িয়ে পড়ে ।  থমকে যায় যানবাহন চলাচল । খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে  পরিস্থিতি  নিয়ন্ত্রনে আনে ।  আশঙ্কাজনক অবস্থায় জখম ব্যক্তিকে  উদ্ধার করে পুলিশ বর্ধমান  মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়েযায়  । সেখানে কর্তব্যরত    চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন  । পুলিশ জানিয়েছে ঘাতক লরিটি আটক করা হয়েছে ।  চালক পলাতক ।  তাঁর  খোঁজ চলছে ।

See also  উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ইচ্ছা পূরণ হয়নি তার, তাই নিজের বহুমূল্য আড়াই কাঠা জমি এলাকার শিশুদের শিক্ষার উদ্দেশ্যে দান করলেন সরকারকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি