আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নায় নিজের বাবাকে চড়িয়ে মারলো ছেলে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- পাটে চড় কষিয়ে নিজের বাবাকে প্রাণে মারার অভিযোগ উঠলো ছেলের   বিরুদ্ধে ।  মৃতর নাম  সুশান্ত মালিক (৫৫)। চাঞ্চল্যকর এই ঘটনাটি রবিবার  দুপুরে ঘটেছে  পূর্ব বর্ধমানের রায়নার গোপিনাথপুর গ্রামে । মৃতদেহ উদ্ধারের পাশাপাশি  পুলিশ অভিযুক্ত ছেলে অসীত মালিককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ।অভিযুক্তের দৃষ্টান্ত মূলক  শাস্তির দাবি করেছেন মৃতর প্রতিবেশীরা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , রায়নার  শ্যামসুন্দর পঞ্চায়েতের গোপিনাথপুর গ্রামের  মাঝিপুকুর পাড়ায় বসবাস করেন মালিক পরিবার।পরিবারের সকলেই পেশায় দিনমজুর ।মৃতর দাদা দেবু মালিক জানিয়েছেন,তাঁর ভাই সুশান্তর ছেলে অসীতের প্রথম পক্ষের স্ত্রী  সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় । অসীত দ্বিতীয় বার  বিয়ে  করে। এদিন দুপুরে বাড়িতেই  দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে অসীতের  ঝগড়া অশান্তি চরমে ওঠে । তা দেখে থাকতে না পেরে সুশান্ত  ঝগড়া থামাতে যায় । তখনই ভাইপো অসীত তাঁর বাবার গালে সপাটে চড় কষিয়ে  মারে । আশঙ্কাজনক অবস্থায় সেখানেই লুটিয়ে  পড়ে সুশান্ত । তাঁকে উদ্ধার করে দ্রুত রায়না ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে  নিয়ে যাওয়া হয় ।  সেখানে কর্তব্যরত চিকিৎসক সুশান্ত মালিককে মৃত ঘোষনা করেন । পুলিশ  জানিয়েছে , মৃতর ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে । উদ্ধার হওয়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোমবার বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে পাঠানো হবে । পরিবারে তরফে কেউ এখনও অভিযোগ দায়ের করেনি । অভিযোগ  দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । 

See also  বর্ধমানে মাটি উৎসবের সরকারী অনুষ্ঠানে কল্পতরু মুখ্যমন্ত্রী রাজনৈতিক প্রচারও সেরে ফেললেন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি