আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পশ্চিমবঙ্গ সরকারের মেমারি ১ ব্লক প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের উদ্যোগে ছাগল তুলে দেওয়া হল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সেখ সামসুদ্দিনঃ পশ্চিমবঙ্গ সরকারের মেমারি ১ ব্লক প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের উদ্যোগে ৬১ জন বেনিফিসিয়ারির হাতে পাঁচটি করে ছাগল তুলে দেওয়া হয়। তার আগে ওপেন মঞ্চে ও অডিটোরিয়াম হলে দুই দফায় ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় কৃমির ওষধ, রোগ প্রতিশেধক টীকা, দ্রুত গ্রোথের জন্য ওষুধ ও ছাগলের খাদ্য দেওয়া হয়। এছাড়াও বীমাকরণও করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বিপুল কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, প্রাণী সম্পদ ও মৎস দপ্তরের কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত, ব্লকের  প্রাণী চিকিৎসক, বিএলডিও  ডাঃ মনোতোষ মন্ডল সহ বিভাগীয় কর্মী ও প্রাণীমিত্রাবৃন্দ। আজ প্রথম দফার সমস্ত ডোজ দিয়ে দেওয়া হয় ও আগামী ৩ মাসের জন্য ওষুধ দিয়ে দেওয়া হয়। এবং কড়া নজরদারি চলবে বলবে সতর্ক করেন বিএলডিও।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি