আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পথ দুর্ঘটনায় মৃত ১,আহত ১

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- স্বামীর সঙ্গে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল স্ত্রীর । সোমবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান থানার  নবাবহাট মোড়ে । মৃতার নাম মহিমা আইচ (৬৪)। তাঁর বাড়ি বর্ধমান থানার টিকরহাট এলাকায়। গুরুতর আহত অবস্থায় মহিলার  স্বামী  মহেশ্বর আইচ কে  উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।দুর্ঘটনার পরেই লরি ছেড়ে পালিয়ে যায়  চালক ।পুলিশ  লরিটি আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে । প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, এদিন বিকালে  স্বামীর সঙ্গে বাইকে চড়ে যাচ্ছিলেন  মহিলা । ওই সময়ে নবাবহাট মোড়ে  দ্রুত গতিতে আসা লরিটি বাইকের পিছনে ধাক্কা মারে । দম্পতি বাইক থেকে  ছিটকে পড়ে যান। তখনই  মহিমা দেবীর পেটের উপর দিয়েই লরি সামনের চাকাটি চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । 

See also  ভোটের নির্ঘন্ট ঘোষণা না হলেও পূর্ব বর্ধমানে চলে এলো এক কোম্পানী আধা সেনা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি