আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নিজের বিদ্যালয়ে সংবর্ধিত নবনির্বাচিত বিধায়ক সুভাষ পাত্র, উন্নয়নের আশ্বাস

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না, ১০ জুন: নিজের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র থেকে রাজ্যের বিধায়ক— এই গৌরবের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পূর্ব বর্ধমানের রায়না এক ব্লকের সেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশন (উচ্চ মাধ্যমিক)-এর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল নবনির্বাচিত রায়নার বিধায়ক সুভাষ পাত্র কে। বুধবার সকালে বিদ্যালয়ের প্লাটিনাম মঞ্চে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের অ্যালামনাই কমিটি।

বিদ্যালয়ের সম্পাদক অনন্ত মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিদ্যালয়ের সঙ্গে যুক্ত বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে বিধায়ককে উত্তরীয়, স্মারক ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। সংবর্ধনা গ্রহণের পর আবেগঘন বক্তব্যে বিধায়ক সুভাষ পাত্র বলেন, “এই বিদ্যালয় আমার নিজের বিদ্যালয়। আমি এখান থেকেই পড়াশোনা করেছি। আজ মানুষের আশীর্বাদে বিধায়ক হয়েছি। তাই নিজের স্কুলের এই ভালোবাসা ও সম্মান আমার কাছে অত্যন্ত মূল্যবান। আগামী দিনে সরকারি স্তরে বিদ্যালয়ের উন্নয়নে আমি সর্বদা পাশে থাকব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কৌশিক আশ, অনুপম দাস, উৎপল রায়-সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি। বিদ্যালয়ের অ্যালামনাই কমিটির সম্পাদক অনন্ত মণ্ডল জানান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে সুভাষ পাত্রের এই সাফল্য গোটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে গর্বের বিষয়। তাঁর জনসেবামূলক কাজ এবং রাজনৈতিক জীবনের সাফল্যের জন্য বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

নিজের বিদ্যালয়ে ফিরে প্রাক্তন ছাত্র তথা বর্তমান বিধায়ককে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শিক্ষক, প্রাক্তনী ও বর্তমান পড়ুয়াদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আন্তরিক ও আবেগময় পরিবেশের সৃষ্টি করে।

See also  দীর্ঘ কয়েক মাস পর প্রকাশ্যে সরকারি প্রোগ্রামে এলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি