আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জামালপুরে বিধ্বংসী আগুনে পুড়লো দোকান । দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসলো আগুন ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ২৪ অক্টোবর 

বিধ্বংসী  অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মিভূত হল একটি ইলেকট্রনিক্সের দোকান ।  বৃহস্পতিবার ভোররাতে আগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের  জামালপুর থানার  অাঁটপাড়া বাজারে । দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে ।  প্রায় ছয় লক্ষাধীক টাকার সামগ্রী পুড়ে নষ্ট হয়েগেছে বলে দাবি করেছেন দোকান মালিক । 

পুলিশ  ও স্থানীয় সূত্রে জানাগেছে,   জামালপুরের  জাড়গ্রাম পঞ্চায়েতের  মরাবাঁধ গ্রামে বসবাস করেন ব্যবসায়ী সেখ আজিম মণ্ডল। অাঁটপাড়া বাজারে তার একটি বড় ইলেকট্রনিক্স ও চশমার দোকান  রয়েছে ।  বুধবার রাতে দোকান বন্ধকরে  তিনি বাড়ি চলেযান । ওই রাতে বাজারে   ডিউটি করছিলেন  সিভিক ভল্যান্টিয়াররা । ভোররাতের দিকে তারা দেখেন   সেখ আজিম মণ্ডলের  দোকানের ভিতরে আগুন জলছে ।  দোকান মালিককে খবর দেবার পাশাপাশি সিভিক ভল্যান্টিয়াররাই সেই বিষয়টি জানান   জামালপুর থানায় । পুলিশ দোকান মালিক সেখানে  পৌছানোর আগেই  আগুন ব্যাপক আকার নেয় ।  পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুনের তীব্রতা  দেখে মেমারি দমকল   অফিসে খবর দেয় ।  সেখান থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায় ।


দোকানের  শাটারের তালা ভাঙার পর অনেক কশরত করে দমকল কর্মীরা  আগুন নিয়ন্ত্রণে 

আনতে সক্ষম হন । শর্টশার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান পুলিশ ও দমকল আধিকারিকদের । ব্যবসায়ী সেখ আজিম বলেন , দোকানের থাকা প্রায় ছয় লক্ষাধীক টাকার সমস্ত সামগ্রী পুড়ে নষ্ট হয়েগেছে ।  তিনি বলেন ,অগ্নিকাণ্ডে তার অপুরণীয় ক্ষতি হয়েগেল । 

  
অন্যদিকে এদিন সন্ধ্যার  মুখে হঠাৎই গুসকরার সুকান্তপল্লী এলাকায়  বিদ্যুতের খুঁটির মাধায়  আগুন ধরেযায় । দাউদাউ করে আগুন জলতে থাকে।  এই  ঘটনা নিয়ে  এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।  খদর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌছায় । 
পোলের  বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন  করে দেওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে ।শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান বিদ্যুৎ দফতরের কর্মীদের ।

See also  করোনা সংক্রমণ রুখতে পুলিশেকে সঙ্গে নিয়ে রেল স্টেশান চত্তরে পর্যটক দলের স্বাস্থ্য পরীক্ষা করলেন চিকিৎসকরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি