দুর্ঘটনার খবর পেয়েই এদিন দুপুরে মন্তেশ্বর থানায় পৌছান মৃতদের আত্মীয় পিয়ারউদ্দিন আনসারি ও আসরাফ আনসারি । তারা জানান , মঙ্গলবার দুর্গাপুর থেকে লরিতে লোহার রড় লোড হয় । সেই রড নবদ্বীপে আনলোড হবার কথা ছিল । সেই মতো মঙ্গলবার বেলাতেই সিকান্দার আনসারি দুর্গাপুর থেকে লরি চালিয়ে রওনা হয় । খালাসী ছিল তার ভাই মুকাদ্দার । পথে মন্তেশ্বরের মামুদপুরে ঘটেযাওয়া ভয়াবহ পথ দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে । স্থানীয় বাসিন্দা ফরিয়াদ মল্লিক ,আব্বাস উদ্দিন মল্লিক প্রমুখরা বলেন,এদিন ভোর ৪ টে নাগাদ বিকট একটা শব্দ হয় । এরপরেই তাঁরা এবং এলাকার লোকজন ঘরথেকে বেরিয়ে কিছুটা এগিয়ে যেতেই দেখেন রড বোঝাই লরিটি পুকুরের জলে পড়ে রয়েছে । চালক ও খালাসীকে তাঁরা দেখতে না পেয়ে থানায় খবর দেন ।পরে পুলিশ ও স্থানীয় মানুষজন নানাভাবে চেষ্টা চালিয়ে লরিটি পাড়ে তোলার পর পুকুরের পাঁক সরিয়ে চালক ও খালাসীর মৃতদেহ উদ্ধার ।গভীর পুকুরের জলে লোহার রড বোঝাই লরি উল্টে পড়ায় মৃত্যু চালক ও খালাসীর
Published :
দুর্ঘটনার খবর পেয়েই এদিন দুপুরে মন্তেশ্বর থানায় পৌছান মৃতদের আত্মীয় পিয়ারউদ্দিন আনসারি ও আসরাফ আনসারি । তারা জানান , মঙ্গলবার দুর্গাপুর থেকে লরিতে লোহার রড় লোড হয় । সেই রড নবদ্বীপে আনলোড হবার কথা ছিল । সেই মতো মঙ্গলবার বেলাতেই সিকান্দার আনসারি দুর্গাপুর থেকে লরি চালিয়ে রওনা হয় । খালাসী ছিল তার ভাই মুকাদ্দার । পথে মন্তেশ্বরের মামুদপুরে ঘটেযাওয়া ভয়াবহ পথ দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে । স্থানীয় বাসিন্দা ফরিয়াদ মল্লিক ,আব্বাস উদ্দিন মল্লিক প্রমুখরা বলেন,এদিন ভোর ৪ টে নাগাদ বিকট একটা শব্দ হয় । এরপরেই তাঁরা এবং এলাকার লোকজন ঘরথেকে বেরিয়ে কিছুটা এগিয়ে যেতেই দেখেন রড বোঝাই লরিটি পুকুরের জলে পড়ে রয়েছে । চালক ও খালাসীকে তাঁরা দেখতে না পেয়ে থানায় খবর দেন ।পরে পুলিশ ও স্থানীয় মানুষজন নানাভাবে চেষ্টা চালিয়ে লরিটি পাড়ে তোলার পর পুকুরের পাঁক সরিয়ে চালক ও খালাসীর মৃতদেহ উদ্ধার ।







