আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ওভারটেক করতে গিয়ে লরির সঙ্গে বাসের ধাক্কা।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রতিনিধি বলরাম সাহা
যাত্রী তোলা নিয়ে দুই বাসের রেষারেষিতে ওভারটেক করতে গিয়ে লরির সঙ্গে ধাক্কা বাসের। জখম হয় এক মহিলাযাত্রী।সাত সকালে দুর্ঘটনাটি ঘটে বর্ধমান আরামবাগ রোডের মিতেপোতায়।আহর যাত্রীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

যাত্রীদের অভিযোগ বর্ধমান থেকে বাসটি আরামবাগ যাচ্ছিল।বাঁকুড়া মোড় পার হতেই দুটি আরামবাগগামী বাসের মধ্যে যাত্রী তোলা নিয়ে রেষারেষি শুরু হয়।দ্রুত গতিতে দুটি বাসই বেপরোয়া ভাবে ছুটতে থাকে। যাত্রীরা মানা করলেও বাসের চালক গতি কমায় নি।মিরেপোতা বাজারে ঢোকার সময় একটি আরামবাগমুখী লরিকে ওভারটেক করতে গিয়ে  ধাক্কা হয়।বাসের বাঁদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়।জখম হয় একজন যাত্রী।ক্ষুদ্ধ যাত্রীরা বাসের চালককেই দুর্ঘটনার জন্য দায়ী করেন।

See also  করোনা ভাইরাস আতঙ্ক- স্যানিটাইজারে টাকা না চুবিয়ে গ্রহন করছেন না কাটোয়া হাসপাতালে গাড়ি পার্কিং ঠিকাদার সংস্থা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি