আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আচমকা ভেঙ্গে গেল ব্রিজ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সুদীপ্ত দত্ত -গলসির দামোদর ক্যানালের উপর উড় চটি ব্রিজে ভারী যান চলাচলের ফলে একাংশ ধসে গিয়ে বিপত্তি ঘটে।
বুধবার সকালে পুরানো ব্রিজের একাংশ ক্ষতিগ্রস্থ হলে যাতায়াত অসম্ভব হয়ে পড়ে স্থানীয়দের। পার্শ্ববর্তী প্রায় ১৫ টি গ্রামের বাসিন্দারা প্রতিদিন ওই ব্রিজের উপরদিয়ে যাতায়াত করেন। এদিন ব্রিজের একাংশ বসে যাওয়ায়, কেউ নৌকায় করে ক্যানেল পারাপার করতে থাকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটার বেহাল অবস্থা।
শীঘ্রই সংস্কার করা দরকার। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভারী মালপত্র বোঝাই গাড়ি ব্রিজের উপর দিয়ে চলাচল করে। প্রতিদিন বালির গাড়ি যায়।
প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই। এর আগেও ব্রিজের একাংশ ক্ষতিগ্রস্থ হয়, তার পরেও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন সকালে ব্রিজের একাংশ ধসে যাওয়ায় যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ল।

 

See also  উড়ালপুলের দাবীতে রাস্তা অবরোধ, আটকে গেল কেন্দ্রীয় প্রতিনিধিদল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি