আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কালনা ২ নম্বর ব্লকে বিডিও অফিসের সামনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ধর্না, কাটিং-সেলাইয়ের পূর্ণাঙ্গ কাজের দাবি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কালনা ২ নম্বর ব্লক-এর সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসের সামনে মঙ্গলবার ধর্নায় বসলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সিঙ্গারকোনে অবস্থিত বিডিও-র দফতরের কক্ষের সামনে বসেই তাঁদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়।

ধর্নায় শামিল হওয়া মহিলাদের অভিযোগ, তাঁরা প্রত্যেকেই সরকার স্বীকৃত প্রশিক্ষণের মাধ্যমে কাটিং ও সেলাই—উভয় কাজেই দক্ষতা অর্জন করেছেন। কিন্তু বাস্তবে তাঁদের শুধু বাইরের সংস্থা থেকে কাটা (কাটিং করা) মালপত্র এনে দেওয়া হয় এবং শুধুমাত্র সেলাইয়ের (স্টিচিং) কাজটাই দেওয়া হয়। ফলে তাঁদের দক্ষতার পূর্ণ ব্যবহার হচ্ছে না এবং আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের দাবি, তাঁরা সম্পূর্ণভাবে বাচ্চাদের জামাকাপড় তৈরি—অর্থাৎ কাপড় কেনা, কাটিং এবং সেলাই—সবটাই নিজেরা করতে সক্ষম। কিন্তু সেই সুযোগ না দিয়ে বাইরে থেকে প্রস্তুত কাটা মাল আনা হচ্ছে। এতে তাঁদের আয়ের পরিমাণ কমে যাচ্ছে এবং কর্মসংস্থানের পরিসরও সংকুচিত হচ্ছে।

এই দাবিকে সামনে রেখেই তিনটি গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে ধর্নায় বসেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না বিডিও তাঁদের পূর্ণাঙ্গ কাটিং ও সেলাইয়ের কাজ দেওয়ার লিখিত বা মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাঁদের এই ধর্না চলবে।

ঘটনায় প্রশাসনিক স্তরে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিডিওর তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

See also  হাকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে ৮.৭৯ লক্ষ টাকা মঞ্জুর, উদ্বোধন করলেন রায়নার বিধায়ক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি