আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিষ্ণুপুরে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম দুই শিশু, অভিযুক্তের গ্রেফতারের দাবিতে ক্ষোভ পরিবারের

krishna Saha

Published :

Bishnupur District Hospital
WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, বিষ্ণুপুর:- গত ৭ জুন ২০২৬, আনুমানিক সকাল ৯টা নাগাদ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকাদহ হাটতলা এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। অভিযোগ, বিষ্ণুপুরগামী একটি ট্রাক্টর (নম্বর: WB67A7301) বেপরোয়া ও অত্যন্ত দ্রুত গতিতে চলার সময় রাস্তার ধারে থাকা দুই শিশুকে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনায় গুরুতর জখম হয় সুমন জামাদার এবং অনন্যা কয়াল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাক্টরের ধাক্কায় দুই শিশুই রাস্তার উপর ছিটকে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সুমন জামাদার বিষ্ণুপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে গুরুতর আহত অনন্যা কয়ালকে উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলে পরিবারের দাবি। অভিযোগ, ট্রাক্টরটি চালাচ্ছিল বাঁকাদহ গ্রামের বাসিন্দা অনন্ত্য মণ্ডল (পিতা: মনোক মণ্ডল)। পরিবারের আরও অভিযোগ, অভিযুক্তের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই বলেই তারা বিশেষ সূত্রে জানতে পেরেছেন। যদিও এই দাবির সরকারি কোনও নিশ্চিতকরণ এখনও মেলেনি।

ঘটনার পর অনন্যা কয়ালের পরিবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরিবারের দাবি, পুলিশ এফআইআরের কপি দিলেও জানিয়েছে বিষয়টি তদন্তাধীন। কিন্তু ঘটনার এতদিন পরেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বা তার বিরুদ্ধে দৃশ্যমান কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনন্যার পরিবারের দাবি, অবিলম্বে অভিযুক্ত ট্রাক্টর চালককে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তেরও আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশি তদন্তের পরই প্রকৃত তথ্য স্পষ্ট হবে।

See also  বিকল্প কলার বাগানে লক্ষ্মী লাভ বাঁকুড়ার কৃষকের ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি