আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়ে আশঙ্কায় রয়েছেন তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দুর্গাপুর পূর্ব থেকে প্রার্থী হয়েছেন রাজ্য সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার মহাশয়। পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার অন্তর্গত রায়না দু’নম্বর ব্লকের কাহতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকে এসে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদীপ বাবুর উপর আস্থা রেখেছেন।

সেই কারণে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তিনি আরো জানান,দুর্গাপুরের অনেকেই তাঁর সঙ্গে বিগত পাঁচ বছর অনেকেই যোগাযোগ করেছেন। যে যা চেয়েছেন অনুরোধ করেছেন তাদের চাহিদা সামর্থ্য অনুযায়ী পূরণ করেছেন।

তার মতে, দুর্গাপুরের প্রাণকেন্দ্র হল স্টিল কারখানা। কিন্তু কেন্দ্রীয় সরকার প্রায় বেশিরভাগ শিল্প-কারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন প্রদীপ মজুমদার। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়ে আশঙ্কায় রয়েছেন তিনি।তাই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কে সুরক্ষিত রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বান জানিয়েছেন রাজ্য সরকারের কৃষি উপদেষ্টা।

এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামগ্রিক স্বপ্ন আছে তা পূরণ করার অঙ্গীকার করেন তিনি।

কৃষ্ণ সাহা র রিপোর্ট

See also  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিয়ে অসংসদীয় মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি