আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিষ্ণুপুরে রেলি করল টলিউড অভিনেতা দেব ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শুক্রবার বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে রেলি করল ঘাটালের সংসদ ও টলিউড অভিনেতা দেব । বিষ্ণুপুর পৌরশহরে প্রায় দুই কিলোমিটার রাস্তা হুড খোলা গাড়িতে রেলি করেন তিনি । এদিনের এই রেলিতে প্রায় দশ হাজার তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিল ।

তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । রাস্তার দুই ধারে সাধারণ মানুষ ফুল দিয়ে অভ্যর্থনা জানায় দেবকে । টলিউড অভিনেতাকে দেখার জন্য হাজার হাজার সাধারণ মানুষ রাস্তার ধারে ভিড় জমিয়েছিলেন । অন্যদিকে কোতুলপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা মালিকের সমর্থনে দেব রেলি করল ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দশ বছরে রাজ্যের সাধারণ মানুষের জন্য যে উন্নয়ন করেছে বাংলার সকল মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে । 2021 সালে পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সিংহাসনে বসবে বলে তিনি আশাবাদী ।

See also  ভোটার তালিকার দুই জায়গায় আত্মগোপন করে থাকা বিজেপির পঞ্চায়েত সদস্যের দুই বাবার হদিশ উদ্ধার করলো তৃণমূল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি